সাজেক থেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তায় ফিরলেন ৪২১ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি :

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কে পানি কমে যাওয়ায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত ৪২১ জন পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।

জানা গেছে, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা পর্যটকদের অনেকেই প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তাদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here