কুড়িগ্রাম প্রতিনিধি :
সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর এক বছর মেয়াদি নাগেশ্বরী উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সংগঠনের নির্ধারিত প্যাডে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার কথা উল্লেখ থাকলেও মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রায়ই নানা বাধা, হুমকি বা নির্যাতনের মুখোমুখি হন। অসংগতি, দুর্নীতি বা অনিয়ম তুলে ধরলেই সমাজের এক শ্রেণির স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করে—এমন বাস্তবতা থেকে সাংবাদিকদের সুরক্ষার প্রয়োজনীয়তাই সংগঠনটির সম্প্রসারণের মূল লক্ষ্য।
নাগেশ্বরী উপজেলা ইউনিটে দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনা-এর বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম (শাহীন শহীদ) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে এই কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হন “দৈনিক ঢাকা পোস্ট ৭১”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব মোস্তাফিজুর রহমান বকুল, সহ-সভাপতি পদে মনোনীত হন “দৈনিক আমার মাতৃভূমির” নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব ফরহাদ হোসেন,যুগ্ম সম্পাদক পদে মনোনীত হন “প্রথম টিভি”, স্টাফ রিপোর্টার জনাব আবুল হাসান আনসারী,সাংগাঠনিক সাধারণ সম্পাদক পদে মনোনীত হন “দৈনিক দেশ কন্ঠে”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মনোনীত হন “দৈনিক মানবজমিন”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব এম সাইফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোনীত হন “আজকের রিপোর্ট “,উত্তর জেলা প্রতিনিধি, জনাব রফিকুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক পদে মনোনীত হন “ঢাকা পোস্ট ৭১’, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী- সদস্য-১পদে মনোনীত হন “দৈনিক জনতার খবর”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব কামরুল হাসান মানিক, কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হন “ক্রাইম আপডেট”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি , জনাব জাকির হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হন “আলোকিত নিউজ”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব শামসুল আলম সোহেল, কার্যনির্বাহী পদে মনোনীত হন “চ্যানেল ২১”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জনাব, ইয়াসিন আলী ইমন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন— “আমরা নাগেশ্বরী উপজেলা সহ সারা দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এই বাংলা/এমএস
টপিক

