পাবনা প্রতিনিধি :
জাতীয় প্রেসক্লাব চত্বরে গেলেই এখন দেখা যায় গলায় বিশালাকার আইডি কার্ড ঝুলিয়ে একদল ‘তথাকথিত’ সাংবাদিকের আনাগোনা। যাদের নেই কোনো সংবাদবোধ, নেই ন্যূনতম ব্যাকরণ।
অথচ তারা দাপিয়ে বেড়াচ্ছেন স্টাফ রিপোর্টার কিংবা ক্রাইম রিপোর্টার পরিচয়ে! এক সময় সাংবাদিক হতে হলে বছরের পর বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হতো।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আর এখন? নাম-সর্বস্ব অনলাইন পোর্টাল খুলে কিংবা ফেসবুক পেজ বানিয়েই নিজেকে সাংবাদিক দাবি করা হচ্ছে। এদের উস্কানিমূলক বক্তব্য আর তথাকথিত ‘হলুদ সাংবাদিকতা’র কারণে আজ পেশাদার ও সৎ সাংবাদিকরা লজ্জিত।
প্রেসক্লাবের মতো পবিত্র আঙিনায় এসব অপ-সাংবাদিকদের প্রবেশাধিকার এবং আইডি কার্ডের ব্যবসা বন্ধ হওয়া জরুরি। সাংবাদিকতা কোনো শখের বশবর্তী হয়ে করা ‘উস্কানি’ নয়, এটি একটি গুরু দায়িত্ব।
প্রতিবেদক:- শিহাব আহমেদ
এই বাংলা/এমএস
টপিক

