সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক :

 

সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ‘লীগ ধর’ শীর্ষক একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

আয়োজকদের তথ্যমতে, ম্যারাথনের রুট ছিল কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্য। কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সন্ত্রাস, সহিংসতা ও অপরাধমুক্ত শিক্ষাঙ্গন গঠনের আহ্বান জানিয়ে দৌড় সম্পন্ন করেন।

ম্যারাথনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম. ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও অস্থিরতার পরিবর্তে শান্তি, সহনশীলতা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীরা নির্ধারিত রুট অনুসরণ করে শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি সম্পন্ন করেন। কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বলে আয়োজকরা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here