শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশু কন্যার মৃত্যু

0
156
প্রতিকি ছবি

বিশেষ প্রতিনিধি :


শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছর বয়সী কন্যা আয়রা মনি মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়–জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা দুপুরে বাসার পাশে ময়লা ফেলতে যান। এ সময় তার অজান্তে ছোট্ট আয়রা মনি পিছু পিছু রাস্তায় বের হয়ে পড়ে। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত স্থান ত্যাগ করায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এনসিপি নেতার শিশু কন্যা – আয়রা মনি

গুরুতর আহত অবস্থায় আয়রাকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে দমদমা কালীগঞ্জ এলাকায় প্রকৌশলী লিখনের শ্বশুরবাড়িতে প্রথম জানাজা ও রাত ১০টার দিকে নিজ গ্রাম আন্ধারিয়া সুতিরপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আয়রা মনির দাফন সম্পন্ন হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here