শিবগঞ্জে মীর শাহে আলমের কর্মীসভা জনসমুদ্রে পরিণত

0
179
ছবি : এই বাংলা প্রতিনিধি

স্টাফ রিপোর্টার :


বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির কর্মীসভা পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। প্রিয় নেতা মীর শাহে আলম সভায় যোগ দেবেন—এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষ দলে দলে মাঠে ভিড় জমায়। তরুণ, প্রবীণ ও নারীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবে। মাঠে জায়গা না পেয়ে অনেকেই স্কুল ভবনে উঠে বক্তৃতা শোনেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চারদিক মুখর হয়ে ওঠে স্লোগানে— “বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”, “ধানের শীষের জয় হোক”, “মীর শাহে আলম এগিয়ে চলো!”

বিকেল চারটায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।

বক্তব্যে তিনি বলেন, “এটা শুধু কর্মীসভা নয়, এটা গণজাগরণের ঘোষণা।”
তিনি আরও যোগ করেন, “কিচকসহ বগুড়া-২ আসনের মানুষ আবারও প্রমাণ করেছে—তারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে।”

মীর শাহে আলম বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। এসময় তিনি অভিযোগ করে বলেন, “ধর্মের নামে ভণ্ডামি ও প্রতারণা করে কিছু রাজনৈতিক দল। মানুষকে ধোঁকা দেওয়া, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা তাদের অভ্যাস।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে জনাব তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও চিকিৎসা কার্ড চালু করা হবে, যাতে জনগণ সরাসরি সুবিধা পায়।

সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মীসভায় মানুষের বিপুল অংশগ্রহণ প্রমাণ করেছে—শিবগঞ্জের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের নেতৃত্বে আছেন মীর শাহে আলম।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here