শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ পালিত / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মতিউর রহমান ও লিডার আব্দুল মোত্তালেব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে একটি বাস্তবমুখী মহড়া প্রদর্শন করা হয়, যা জনসাধারণ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here