বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের উদ্যোগে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. ছালাম হোসেন খান সিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা উতৃবেশ্বরী হাজী মো. আলমগীর হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেনের পরিচালক মো. কবির হোসেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর