
নিজস্ব প্রতিবেদক :
কনকনে শীতের তীব্র ঠান্ডা উপেক্ষা করে সাবেক এই এমপির নেতৃত্বে একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এই সময় তিন সাংবাদিকদের বলেন, আমরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। এবার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে তাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমি বদ্ধ পরিকর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আমাদের নেতা তারেক রহমানের আগমনে ও উনার নেতৃত্ব ইতোমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে পাশাপাশি দেশের সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছে। জনাব তারেক রহমান ও আমাদের নেতারা আমার প্রতি আস্থা রেখে ধানের শীষ নিয়ে পুনরায় নির্বাচন করার সুযোগ দিয়েছেন।
আশাকরি আমার এলাকাতে ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে একটি আসন আমার নেতাকে উপহার দিতে পারব। আমি আমার ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।
এই বাংলা/এমএস
টপিক
