নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পৃথক অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লালপুর থানার অধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আদালতের মামলায় দণ্ডপ্রাপ্ত এস এম নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার সাইপাড়া গ্রামের বাসিন্দা। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ড দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অপর অভিযানে বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মো. শিশিরকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
টপিক

