লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো :

 

বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীর সাদাপাথর এলাকায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

নিখোঁজ পর্যটকের নাম আব্দুল ওয়াদুদ সায়েম। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সাদাপাথর এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here