
খাগড়াছড়ি প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লংগদু জোন সূত্রে জানা গেছে, জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন, জেডএসও টিউবওয়েলটির উদ্বোধন করেন।
এই প্রকল্পের মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবে। এর মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার রয়েছে। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি জানান, লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধি করবে এবং সেনাবাহিনী ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এই বাংলা/এমএস
টপিক
