রৌমারী সীমান্তে শতাধিক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, রাতের দিকে একযোগে সীমান্তের অন্তত আটটি বিওপি এলাকায় এ অনুপ্রবেশের চেষ্টা করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, কিছু এলাকায় সীমান্তের আলো নিভিয়ে এবং ট্রাকযোগে লোকজন এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যে সব পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করা হয়, তার মধ্যে দাঁতভাঙ্গা, মোল্লারচর, ইজলামারী, খেয়ারচর, পাথরেরচর, বাঘারচর, সাতানীপাড়া ও ঝাউডাঙ্গা বিওপি এলাকা উল্লেখযোগ্য। এসব এলাকায় পৃথকভাবে বিভিন্ন সংখ্যক মানুষকে সীমান্ত পার করানোর চেষ্টা করা হলেও প্রতিটি ক্ষেত্রেই বাধার মুখে পড়ে পরিকল্পনা ব্যর্থ হয়।

৩৫ বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here