রাজাপুরে ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দিয়ে যুবকের মৃত্যু

0
276

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামে বাজি ধরে ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দেওয়ার পর বাবুল মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, পালট গ্রামের বাবুল মোল্লা কাছারি বাড়ি বাজারের কয়েকজন লোকের সঙ্গে বাজি ধরে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দেন। ডুব দেওয়া শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজাপুর মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জানান, অতিরিক্ত ঠান্ডা পানিতে দীর্ঘ সময় ডুব দেওয়ার কারণে শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here