ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে আতশবাজি ফোটানোর সময় অভিযান চালিয়ে কয়েকজন শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাতের বেলা স্কুল মাঠে কয়েকজন শিশু-কিশোর আতশবাজি ফোটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাজাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় আতশবাজি ফোটানোর সরঞ্জাম উদ্ধার করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। পরে আটক তিনজন শিশু-কিশোরকে মুচলেকা রেখে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি এ ধরনের আতশবাজি বিক্রি ও ব্যবহারের সঙ্গে জড়িত দোকানিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আতশবাজি ফোটানোর সময় তিনজনকে আটক করা হয়েছিল। পরে তাদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

