রাজাপুরে অবসরপ্রাপ্ত পুলিশের ঘরে অচেতন নাশক ব‍্যাবহার করে দুর্ধর্ষ চুরি

0
165

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাশতলা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ জাকির ফকির (৬৩)–এর বসতঘরে খাবারে অচেতন করার উপাদান মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে ঘটনাটি ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবারের সঙ্গে অজ্ঞাত চোরেরা অচেতন করার পদার্থ মিশিয়ে দেয়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জাকির ফকির ও তাঁর স্ত্রী বিউটি বেগম। রাত প্রায় ১১টার দিকে তাদের ছেলে মোঃ তানভীর ফকির (১৭) বাড়ি ফিরে সামনের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছনের দরজা খোলার চেষ্টা করেন। পরে আবার সামনে এসে দরজা খোলা অবস্থায় দেখতে পান।

 

ঘরে ঢুকে কাপড়চোপড় এলোমেলো দেখে তিনি প্রথমে ধারণা করেন বাবা রাগ করে এমন করেছেন। খাবারে গন্ধ পেয়ে সামান্য খাওয়ার পর তিনিও ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ঘুম ভাঙার পর মাথা ঘোরায় দাঁড়িয়ে থাকতে পারেন না। পরে পাশের বাড়িতে থাকা বোন তন্দ্রা বেগম-কে ফোন করলে তিনি স্বামী সাইফুল খান ও ছেলে তাহসিন খান (১৫)–কে নিয়ে এসে তাদের ঘরে অচেতন অবস্থায় এবং তানভীরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

 

তিনজনকেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তারা এখনও অচেতনতা–জাতীয় উপসর্গে ভুগছেন। ঘটনাস্থলের বাথরুমে দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ শোকেজ ভাঙতে গিয়ে কাচে হাত কেটে যেতে পারে। সংবাদ পেয়ে রাজাপুর সার্কেল ও রাজাপুর থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে গিয়ে ভিকটিমদের খোঁজখবর নেন। ভিকটিমরা অসুস্থ থাকায় চুরি হওয়া নগদ অর্থ বা স্বর্ণালংকারের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here