রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

0
100
রাজশাহী সফরে আসিফ নজরুল / ছবি : এই বাংলা প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি :


আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে শতাধিক টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এগুলো কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর মহিলা টিটিসি দেশের অন্যতম সেরা কেন্দ্রগুলোর একটি। সবাই আন্তরিকভাবে কাজ করলে এসব প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে নয়, টিটিসি পরিদর্শন করতে এসেছি। আগামীকাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিস পরিদর্শন করব।”

তিনি রাজশাহীর প্রশংসা করে বলেন, “রাজশাহীতে আসলেই মনটা ভালো হয়ে যায়। শহরটি পরিচ্ছন্ন, মানুষগুলোও আন্তরিক ও অতিথিপরায়ণ।”

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here