স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
শনিবার (২৭ জুন) এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন, দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখা আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তারা আশাবাদী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তারা বলেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতেও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।
যৌথ বার্তায় নেতৃদ্বয় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, ব্যক্তিগত ও সাংগঠনিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনটির সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাজশাহীর ফটোসাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
এই বাংলা/এমএস
টপিক

