নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ওয়ারী থানাধীন বিসিসি রোড সংলগ্ন ৫৯/১ নম্বর বাসা এলাকার একটি সরু গলি থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৫০ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন একটি চৌকস টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি বাসার জানালার পাইপলাইনের ফাঁকা স্থানের ভেতর লুকানো অবস্থায় রিভলভারটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলভার ও গুলিসমূহ ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

