মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

0
151
১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতা গ্রেফতার / ছবি : এই বাংলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃত ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন জানান, “ছালাউদ্দিন সংগঠনের পদে থাকলেও তার ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন বহন করবে না।”

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছালাউদ্দিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here