মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

0
176

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ের ওচমানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়নের আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে বাড়ি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার ১৪ ই নভেম্বর সন্ধ্যায় ৫ নং ওচমানপুর ইউনিয়ন জামায়েতের আমীর মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান বিশেষ অতিথি মিরসরাই আসনে জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যক্ষ নুর নবী,বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম উত্তর জেল ছাত্রশিবিরের সেক্রেটারি ছাত্রনেতা রায়হান উদ্দিন, এইছ আইডি সম্পাদক আবদুল্লাহ আল নোমান,উপজেলা সভাপতি সাকিবুর রহমান।

এই ছাড়া ও কেন্দ্র কমিটির প্রধানরা বত্তব্য রাখেন।

সম্মেলনে এডভোকেট সাইফুর রহমান বলেন একটি সমৃদ্ধ জাতী গঠনে আইন সভা খুবই গুরুত্বপূর্ণ, একজন আইনজীবী এখানে অধিক ভূমিকা পালন করতে পারে, তিনি প্রতিটি মা বোনের কাছে জামায়াতের প্রার্থীর সালাম পৌছেঁ দেয়ার আহবান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here