মার্কিন আকাশের দায়িত্বে ফেনীর মেয়ে সাদিয়া

ফেনী প্রতিনিধি :

 

ফেনী পৌরসভাস্থ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ীর কৃতি সন্তান সাদিয়া আফরোজ তুরাগ প্রথম বাংলাদেশী আমেরিকান নারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রনের চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহন করেছেন।

তিনিই প্রথম বাংলাদেশী আমেরিকান নারী, যে লাল সবুজের পতাকাকে সর্বোচ্চ সম্মানিত করেছেন।

সাদিয়া আফরোজ তুরাগ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ির হারুনুর রশিদ এর সুযোগ্য কন্যা।

মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবার আবেগময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আজ আমাদের জীবনের এক অত্যন্ত গর্বের দিন। আলহামদুলিল্লাহ।

আমাদের মেয়ে যুক্তরাষ্ট্রের FAA (Federal Aviation Administration) এর Air Traffic Controller হওয়ার সুযোগ পেয়েছে। জানা মতে, সে ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়ে যে এই সম্মানজনক দায়িত্ব পালনের সুযোগ পেল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুধু তাই নয়, সে তার পড়াশোনায় গোল্ড মেডেল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেই দিন থেকেই আমরা বাবা-মা হিসেবে তার জন্য অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু আজ বুঝতে পারছি, এই স্বপ্ন শুধু আমাদের নয়, তার নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য আর দৃঢ় ইচ্ছাশক্তির ফল।

এই জায়গায় পৌঁছানোর জন্য সে অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। একজন বাবা ও মা হিসেবে আমরা তার জন্য খুবই গর্বিত এবং কৃতজ্ঞ।

সবার কাছে আমাদের মেয়ের জন্য দোয়া চাই, যেন সে সততা, দক্ষতা ও দায়িত্বের সাথে তার কাজ করতে পারে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here