মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান এমপি আব্দুল মুনতাকিমের

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে মাদকবিরোধী র‌্যালি শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের কিশোরগঞ্জে কোনো স্থান হবে না। মাদকসেবীদেরও সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”

এর আগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও মাদকবিরোধী র‌্যালির আয়োজন করা হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here