মহালছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন ও হাসপাতাল উন্নয়নের দাবিতে মানববন্ধন

0
140
ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন দাবিতে মানববন্ধন / ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :

“আর কত নিরীহ মানুষ আগুনে পুড়ে নিঃস্ব হলে ও সাধারণ মানুষ মারা গেলে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন হবে?” — এই প্রশ্নকে সামনে রেখে মহালছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে মহালছড়ি বাজারের একাধিক দোকান পুড়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বক্তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ঘাটতি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব ও অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অনেক সময় রোগীরা যথাযথ সেবা পান না।

তারা অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here