মহান বিজয় দিবসে পিরোজপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

0
324
যথাযোগ্য মর্যাদায় জেলা প্রেসক্লাব, পিরোজপুরের বিজয় দিবস উদ্‌যাপন / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রেসক্লাব পিরোজপুরের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে পিরোজপুর জেলার বলেশ্বর খেয়াঘাট শহীদ স্মৃতিবেদি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল ও সাধারণ সম্পাদক এস এম আবু জাফরের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ আমাদের গর্ব ও অহংকার। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম সাংবাদিকতার মাধ্যমে সমুন্নত রাখতে জেলা প্রেসক্লাব পিরোজপুর সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবে।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here