ময়মনসিংহে রেস্তোরাঁ মালিকদের নিয়ে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার :

 

খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ময়মনসিংহ জেলা কার্যালয়ের আয়োজনে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

STIRC প্রকল্পের আওতায় আয়োজিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ”। গত বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ময়মনসিংহ জেলার বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও খাবার দোকানের মালিক, ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন* বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য, যুগ্ম সচিব *আ.ন.ম নাজিম উদ্দীন*।

তিনি তার বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য নাগরিকের মৌলিক অধিকার। রেস্তোরাঁ মালিকদেরই এই দায়িত্ব নিতে হবে। সামান্য অসচেতনতার কারণে শত শত মানুষ অসুস্থ হতে পারে। STIRC প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিচ্ছি যেন তারা নিজেরাই নিরাপদ খাদ্যের গ্যারান্টি দিতে পারেন।

সেমিনারে খাদ্য সংরক্ষণ, হাত ধোয়ার নিয়ম, রান্নাঘরের পরিচ্ছন্নতা, পোকামাকড় নিয়ন্ত্রণ এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা রেস্তোরাঁ মালিকদের হাতে-কলমে বিভিন্ন বিষয় দেখিয়ে দেন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উপস্থিত রেস্তোরাঁ মালিকরা এমন উদ্যোগের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here