মব ভায়োলেন্সের প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

0
167

বরিশাল প্রতিনিধি :

 

বরিশালে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

 

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান এবং সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

 

সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক পলাশ তালুকদার। মানববন্ধনে গৌরনদী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স সৃষ্টি করে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here