ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতে দোয়া মাহফিল

0
224
ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব আজিমনগর ইউনিয়নের কর্নিকান্দা ভোট অফিস মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নয়ন মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি, ভাঙ্গা উপজেলা শ্রমিকদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক, ভাঙ্গা উপজেলা শ্রমিকদল।

দোয়া মাহফিলে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ—বাদশা শরিফ, শাহাবুদ্দিন হাওলাদার (সাবেক সিনিয়র সহ-সভাপতি, আজিমনগর ইউনিয়ন বিএনপি) এবং মোতারেস মীরসহ শত শত নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রার্থিত হয়েছিল, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here