ভাঙ্গায় ওয়াইফাই ব্যবসা নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

0
170
ভাঙ্গায়  ডিশ ওয়াই-ফাই ব্যবসা কেন্দ্র করে হত্যার চেষ্টা / ছবি - এই বাংলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজারে ওয়াইফাই ব্যবসা কেন্দ্র করে স্বপন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পাতরাইল গ্রামের ফয়সাল মুন্সির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফয়সাল মুন্সি ও স্বপন মোল্লা একই এলাকায় ডিস ও ওয়াইফাই ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহত স্বপন মোল্লা অভিযোগ করে বলেন, ফয়সাল মুন্সি তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ফয়সালের নেতৃত্বে চার-পাঁচজন তাকে মুখে টেপ পেঁচিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং হত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here