ব্রেড-এর বর্ণাঢ্য আয়োজনে পাবনায় ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি :

 

পাবনার বেড়ায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’র বর্ণাঢ্য আয়োজনে ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চর নাকালিয়ার প্রত্যন্ত গ্রামে এ উৎস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিড়া, মুড়ি-মুড়কি, খই, বাতাসা দিয়ে আগত অতিথি বরণ ও অংশগ্রহণ করা পেঁচাকোলা কমিউনিটি ও চর নাকালিয়া কমিউনিটি সদস্যদের পরিচয় পর্ব।

অনুষ্ঠানে ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন। এরপর আত্মবিশ্বাস ও শেখার অভিজ্ঞতা শেয়ার করে পেঁচাকোলা কমিউনিট ‘র সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি। গ্রামীণ নৃত্য পরিবেশন করে মোহনা, মাইশা ও আঁখি। নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন“ শীর্ষক” নাটিকায় অংশ নেন টিম টাইগার এর মুরাদ, আকাশ ও সরোয়ার।

অনুষ্ঠানটি সমন্বয়ক করেন ব্রেড-এর প্রোগ্রাম কর্ডিনেটর মো. আশিকুর রহমান ও ব্রেড-এর ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চর নাকালিয়া কমিউনিটি সদস্য মোছা. সাদিয়া খাতুন। সহযোগিতা করেন সল্ট ফেসিলিটেটর বায়েজিদ বোস্তামী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও জ্ঞান মেলায় অন্যতম আকর্ষণ ছিল “রাস্তা মেরামত উদ্যোগ” শিশুদের খেলাধুলা ও জলাবদ্ধতা দূরকরণ উদ্যোগ” এবং “ডাস্টবিন স্থাপন ও পরিস্কার পরিবেশ উদ্যোগ” উপস্থাপনা, যেখানে অংশগ্রহণ করেন-কৃষ্ণচূড়া টিম (মনিকা খাতুন), যমুনা টিম(কলি খাতুন, শ্রাবন্তি, রাশেদুল ও সাদিয়া), টিয়া টিম (মারুফা খাতুন ও ফাতেমা খাতুন), জবা টিম(হাজেরা খাতুন ও আনোয়ারা) টিম টাইগার(আরিফুল)।

বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে “অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন: বাংলাদেশ কোহর্টের গল্প” উপস্থাপন করেন-কোর্হট পার্টনার কমিউনিটি এপসি বাংলাদেশের সদস্যরা।

শেষে লোকাল জারি গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা, অতিথি আপ্যায়ন ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। মেলার মূল লক্ষ্য ছিল “জ্ঞান ভাগাভাগি, অভিজ্ঞতার বিনিময় ও কমিউনিটি নেতৃত্বের বিকাশের মাধ্যমে টেকসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here