ব্রি’র আমন-২০২৬ মৌসুমে ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড (জিআরএস) বিভাগ আমন-২০২৬ মৌসুম উপলক্ষে ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।

সোমবার (৮ জুন ২০২৬) ব্রি’র গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং প্রশাসন ও সাধারণ সেবা পরিচালক ড. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর তেলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনজুরুল কাদের, ব্রি পরিচালনা পর্ষদের সদস্য মো. গোলাম সোবহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিভিন্ন বিভাগের প্রধান ও জিআরএস বিভাগের বিজ্ঞানীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবনা সৈয়দ মো. হারুনুর রশীদ।

জানা যায়, আমন-২০২৬ মৌসুমে জিআরএস বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫টি বীজ ডিলারের মধ্যে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এর মধ্যে ইতোমধ্যে বিএডিসিকে ৪২ টন বীজ সরবরাহ করা হয়েছে এবং বাকি ৫৫ টন বীজ বেসরকারি ৪৬৪টি ডিলারের মধ্যে বিতরণ করা হবে।

ব্রি কর্তৃপক্ষ জানিয়েছে, বিতরণকৃত ব্রিডার বীজ ব্যবহার করে ডিলাররা ফাউন্ডেশন বীজ উৎপাদন করবেন, যা পরবর্তী ধাপে কৃষকের কাছে পৌঁছাবে। এ কার্যক্রম আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here