ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমঘটিত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

0
214
নাসির নগরে প্রেমের জেরে যুবক খুন। পরিবারের দাবি হত্যা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মুক্তার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাজু মিয়ার দোকানের সামনে। পরে স্থানীয়দের সহযোগিতায় মুক্তার হোসেনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার হোসেন এই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা ইসলাম উদ্দিন বলেন, “আমি আমার ছেলের সর্বোচ্চ বিচার চাই। আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here