বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খাগড়াছড়িতে বিশেষ প্রার্থনা ও মিলাদ

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ি শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম, শান্তি নগর গীতা আশ্রম, শাল বাগান কালি মন্দির, কৈবল্য পীঠ মন্দির সহ বেশ আরো বেশ কয়টি মন্দিরেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়িতে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম ও গীতা আশ্রমে বিশেষ প্রার্থনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত হয়ে এই প্রার্থনায় বিশেষ ভাবে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভুবনেশ্বরী কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল, সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা কমিটির সদস্য ও জন্মষ্টমী উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সুজিত চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য দোলন দাশ, খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এস কে চৌধুরী চন্দন প্রমূখ।

উক্ত প্রার্থনা ও মিলাদে উপস্থিতরা মরহুমার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি জন্য দোয়া করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here