বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ সুমন সিকদার (যুবক) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের বাসিন্দা সুমন সিকদার স্থানীয় শাহেব আলী সিকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বামনা থানা পুলিশের একটি দল তার বাড়ির সামনের পাকা সড়ক এলাকায় অভিযান চালায়।
অভিযানে সুমনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, এলাকায় মাদক কেনাবেচা, বহন বা সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বামনাকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

