বামনা প্রতিনিধি :
শেখ হাসিনার আগামীকালের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে সারাদেশে কমপ্লিট শাডডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ কর্মসূচি সফল করতে সারাদেশে ৮ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে এ দলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বামনা উপজেলার বুকাবুনিয়ায় বেশ কয়েকটি স্থাপনার ফটকে তালা ঝুলিয়েছে বামনা উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ রবিবার (১৬ নভেম্বর) বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ, বামনা ভূমি অফিস ও সরকারি কলেজ সহ বেশ কয়েকটি স্থাপনায় তালা ঝুলানোর ঘটনা ঘটে।
এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রেজাউল কবির রেজা লিখেন, “ধন্যবাদ-বামনা উপজেলা ছাত্রলীগ, বরগুনা। সরকারি কলেজ, ভূমি অফিস সহ বেশ সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন কর্মসূচি সফল করায়।”
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-হারুন অর- রশিদ বলেন, এ ঘটনা খবর শুনে দ্রুত ওই এলাকায় পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ নিয়ে দ্বন্দ রয়েছে, ভূমি অফিস নিয়ে মানববন্ধন হয়েছে , স্কুল ওনিয়ে দ্বন্দ রয়েছে এসব কারনে নিজেদের লোকেরা তালা দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

