বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

বামনা প্রতিনিধি :

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের নাজির বাড়িতে পুকুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, দক্ষিণ আমতলী গ্রামের তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ মো. তামীম এবং তার ছোট ভাগ্নে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, মামা-ভাগ্নে একসঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে শিশুটি পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন হাফেজ তামীম। তবে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে তিনিও পানিতে ডুবে যান। পরে দুজনই নিখোঁজ হয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here