বামনা প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলায় আবির হোসেন হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি বামনা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত আবির বামনা সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের আঃ জলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর তিনি নিজ ঘরে চলে যান। পরে সবার অগোচরে ঘরের বারান্দার পাটাতনের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবারের সদস্যরা সকালে বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

