বাজিতপুর সরকারি কলেজে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

0
151
বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের গণসংযোগ / ছবি - এই বাংলা প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১২ দলীয় জোট নেতা সৈয়দ এহসানুল হুদার নির্দেশনায় এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব তারেক আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া উদ্বোধন করেন লিফলেট বিতরণ কার্যক্রমের।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরা হয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিএনপি মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই এই রূপরেখার মূল লক্ষ্য।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লোকমান, সদস্য সচিব তারেক আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম রয়েল, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ মাহমুদ বাবু, কলেজ ছাত্রদলের মিল্লাত, নভিন, রভিউল, আলভি, ছাত্রী নেত্রী সুশমিতা ইয়াসমিন, প্রমি আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে তারেক আহমেদ ভূঁইয়া বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করার একমাত্র পথ। তরুণ প্রজন্মই এই বার্তা নিয়ে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এই রূপরেখা শুধু বিএনপির নয়—এটি আপামর জনতার মুক্তির সনদ। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here