বাঘাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপি, ত্রাণ বিতরণ

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতারা। শুক্রবার (১০ জুলাই) সকালে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নেতারা বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।”

তারা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here