বরিশাল প্রতিনিধি :
বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে শনিবার পাঁচ দফা দাবির সমর্থনে আট রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই কর্মসূচিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বক্তব্যে বলেন, ইসলামপন্থি নেতৃত্ব ক্ষমতায় এলে চাঁদাবাজি ও অব্যবস্থাপনার অবসান হবে। তাঁর ভাষায়, দেশের রাজনীতি ও অর্থনীতিকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত চলছে, যা রুখতে জনগণকে দুর্নীতি ও সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের দ্রুত সুস্থতা কামনাও করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আট রাজনৈতিক দল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, সাংবিধানিক সংস্কার এবং ইসলামী মূল্যবোধ রক্ষার্থে একসঙ্গে কাজ করছে। পাশাপাশি তিনি সংবিধানের ইসলামবিরোধী ধারা বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যৌথ আন্দোলন আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

