বরিশালের দুই এমপি মন্ত্রিসভায়, তথ্য মন্ত্রী স্বপন ও প্রতিমন্ত্রী রাজিব আহসান

0
62
রিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের এমপি জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের এমপি রাজিব আহসান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন / ছবি - সংগৃহীত

বরিশাল ব্যুরো :

বরিশাল থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য বিএনপি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের এমপি জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের এমপি রাজিব আহসান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী ও তারেক রহমান-এর নেতৃত্বে তারা শপথ গ্রহণ করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন জহির উদ্দিন স্বপন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে বরিশাল-৪ আসনে রাজিব আহসান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২ ভোট।

দুই এমপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে বরিশাল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই রাজিব আহসানের সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে দলীয় নেতারা তরুণ নেতৃত্বের বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।

নেতাকর্মীদের মতে, তারেক রহমান তরুণদের অগ্রাধিকার দিয়ে একটি গতিশীল ও তারুণ্যনির্ভর মন্ত্রিসভা গঠনের যে লক্ষ্য নিয়েছেন, বর্তমান মন্ত্রিসভা তারই প্রতিফলন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here