বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎বঙ্গোপসাগর থেকে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক / ছবি - এই বাংলা

বাগেরহাট প্রতিনিধি :


বঙ্গোপসাগরে মাছ শিকারকালে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ ও অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরছিল জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া–২৭, সীমা–০২ ও আসমা নামের তিনটি বোট আটক করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে বৃহস্পতিবার বিকেলে আটক করা বোটগুলো মোংলায় আনা হয়। মোংলার ফেরিঘাটে এনে বোট তিনটি ও আটক ৩৭ জেলেকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাছগুলো নিলামে বিক্রি করা হতে পারে অথবা এতিমখানায় দেওয়া হতে পারে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here