বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে দুটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

0
173

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধন কালে তিনি বলেন, পৌর এলাকার অব-কাঠামো গত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। জন সাধারণের চলাচল সহজ ও নিরাপদ করতে সড়ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উন্নয়ন মূলক কাজ বাস্ত-বায়নের মাধ্যমে পৌরবাসীর ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মত ভাবে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে তারা দুর্ভোগে ছিলেন। সংস্কার কাজ শেষ হলে এলাকার যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here