বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলে পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল গাজী গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অজান্তে মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিছুক্ষণ পর শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারা থেকে তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here