বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জানানো হয়, নববর্ষের সকালে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করা হবে এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

