বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জ প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে উদ্বোধনী কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়। মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here