বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা নদীর ওপারে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে একটি জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুর চর, পেরিরচর ও উত্তর সারমারা গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করে পারাপার হন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীরাও বাধ্য হয়ে এই সাঁকো ব্যবহার করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের অভিযোগ, সামান্য অসাবধানতা কিংবা বর্ষা মৌসুমে সাঁকোটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তবুও দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

