বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) বিকেলে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
জানা গেছে, উপজেলার তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন সংলগ্ন নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

