ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এম হোসাইন

0
139
এম এম হোসাইন এর নির্বাচনী প্রচারনা / ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এম এম হুসাইন। তিনি সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা। চৌধুরী আকমাল ইবনে ইউসুফের কোনো পুত্রসন্তান না থাকায় এম এম হুসাইনকে তাঁর রাজনৈতিক উত্তরসূরী হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার বি-এস ডাঙ্গী গ্রামে নিজ বাসভবনে চৌধুরী আকমাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে কয়েক হাজার স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফের সহধর্মিণী মিসেস মাহফুজা ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন, মো. খবির শেখসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান মনোনয়ন পেয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইসাহাক সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা এবং জামায়াতে ইসলামী, জাকের পার্টি ও আরও কয়েকটি দলের প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here