ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে এক ব্যক্তি গ্রেপ্তার

0
741
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আনিসুর রহমান / ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী আনিসুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চরসুলতানপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুর রহমানের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না। তবে আইন অনুযায়ী সন্ত্রাসবিরোধী ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here